সিজন ০১:
এই গল্পটা এক তরুণ ডাক্তার প্রভাতকে নিয়ে, যিনি শহরের মডার্ন জীবন ছেড়ে একদম গ্রামবাংলার ভাতকান্দি নামের এক দূর-দুরান্তের গ্রামে চিকিৎসক হিসেবে যোগ দেন। মনটা তাঁর অনেক আশায় ভরা – ভাবেন গ্রামের মানুষদের ভালো চিকিৎসা দেবেন, আধুনিক সেবা পৌঁছে দেবেন, যেন তাদের কষ্ট একটু কমে।
সিজন ০২:
গ্রামের মানুষ এখনো সরকারি ডাক্তারের চেয়ে ওই এলাকার এক হাতুড়ে ডাক্তারের ওপর বেশি ভরসা করে। তো, প্রথম চ্যালেঞ্জ হলো মানুষের মন থেকে অন্ধবিশ্বাস দূর করে হাসপাতালের দিকে টানা। এর মধ্যে প্রভাত আবার জেদ ধরেছে যে করেই হোক তাদের এই হাসপাতালটাকে সরকারি খাতা-কলমে "আদর্শ হাসপাতাল" (Adarsh PHC) বানাবে, যাতে ঠিকঠাক ফান্ড আর ওষুধ আসে।
এই কাজে তার সাথে যোগ দেয় নতুন এক লেডি ডাক্তার, যে প্রভাতের মতো অত ইমোশনাল না, বেশ প্র্যাক্টিক্যাল। দুজনে মিলে গ্রামের প্রসূতি মায়েদের চিকিৎসা আর ডেলিভারি হাসপাতালে করানোর জন্য জানপ্রাণ দিয়ে খাটে। এর ভেতরে আবার হাসপাতালের সেই ওয়ার্ড বয় গোবিন্দের চাকরি পার্মানেন্ট করার প্যারা, সিস্টেমের ঘুষ-দুর্নীতি, আর গ্রামের অদ্ভুত সব ঝুটঝামেলা তো আছেই।
সবচেয়ে মজার বিষয় হলো, এবার কিন্তু এতে 'পঞ্চায়েত' সিরিজের বিনোদ আর বনরাকাসকেও একটা বিয়ের দৃশ্যে দেখা যায়, যা দেখতে বেশ লাগে। সব মিলিয়ে সরকারি সিস্টেমের লাল ফিতার দৌরাত্ম্য আর গ্রামের রাজনীতির মধ্যেও কীভাবে মাথা ঠান্ডা রেখে কাজ করা যায়, সেই গল্পটাই এবার একটু হাসি-কান্নার মধ্য দিয়ে দেখানো হয়েছে।

