অথচ এইখানে না পাইবেন ড্রামা, না পাইবেন কমেডি। বর্তমান সমাজের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকরে (যেইটা নিয়া কথা বলতে মানা) পুরাই খেলে দিয়ে পুরা নারীসমাজরে চপেটাঘাট করতে করতে মেকাররাই আসলে কনফিউজড হয়া গেছেন, কী বানাইলেন তা নিয়া। মুভির শেষের দিকে, ভূমি'র বান্ধবীর মেয়ের যখন ভিডিও লীক হইলো, তখন তারা না পুলিশের কাছে গেলো, না এর বিরুদ্ধে কোন স্টেপ নিলো।
তারমানে ভিডিও লীকটারে উনারা নরমালাইজই করলেন। বদলে তারা কী দেখাইলেন? ফেক ফেমিনিজমের শোডাউন। আশ্চর্যের ব্যাপার, ওই স্পীচ শুইনা স্কুলের বাচ্চারা তালি দিলো ক্যান, এইটা এখনো মগজে ঢুকাইতে পারলাম না। চাইলে দেখে নিতে পারেন।

