এই রেমডিসিভিরের জন্য একজন র্যাপার আর একজন সাদা ফেসের অসাধু ব্যবসায়ীকে কিভাবে হত্যা করা হলো সেটা দেখতেই সিনেমা টা দেখতে হবে। প্রত্যেক টা কেসে যেরকম একজন সৎ পুলিশ অফিসার থাকে ইনভেস্টিগেশন করেন। আর শেষ মুহুর্তেই আসলেই যেরকম উপর মহলের কথা শুনে যেভাবে কেস ধামাচাপা দেওয়া হয়। এখানেও সেটা করা হয়েছে।
সাসপেনশন ও দেওয়া হয় তাকে। এরকম পুলিশ অফিসার জন্য দেশ টা রসাতলে গেল। এরকম অসাধু চক্র সাদা ফেসের মুখোশ পরে প্রতিনিয়ত দেশ & জাতীর ক্ষতি করে যাচ্ছে। ক্রাইম মিস্ট্রি সিনেমা হিসেবে মোটামুটি ভাল সিনেমা।

